কামারখন্দে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা
- প্রকাশের সয়ম :
সোমবার, ১১ মে, ২০২০
-
১১৭
বার দেখা হয়েছে

সিরাজগঞ্জ সংবাদদাতা।। সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এবং কামারখন্দ উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ সম্পর্কে ফেসবুকে মানহানিকর ও আপত্তিকর তথ্য প্রচার করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার রাতে কামারখন্দ উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ বাদী হয়ে বুুলবুল আহম্মেদ (৩০) নামে এক যুবককে আসামী করে থানায় মামলা দায়ের করেন।
বুলবুল আহম্মেদ উপজেলার চর টেংরাইল গ্রামের সোলায়মান আকন্দের ছেলে। কামারখন্দ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা পলাশ চন্দ্র দেব জানান, বুলবুল আহম্মেদ স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এবং উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন সময় আপত্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করেছে বলে বাদী এজাহারে উল্লেখ করেছেন। এঘটনায় থানায় মামলা হয়েছে।
আসামী বুলবুল সহ সহযোগী আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়েছে। আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
Please Share This Post in Your Social Media