নিজস্ব প্রতিবেদক।। রোজা রেখে কৃষকের ধান কেটে দিলো চুয়াডাঙ্গায় পুলিশ। মঙ্গলবার সকালে গ্রামীন কৃষকদের সাহায্যর্থাতে ধান কেটে দেন পুলিশের সদস্যরা।
জানা যায়,করোনাভাইরাসে লকডাউন ঘোষনার ফলে ধান কাটার শ্রমিকের সংকট দেখা দেয়। ফলে মৌসুম শেষে ধানের উত্তোলন নিয়ে বিপাকে পড়ে চুয়াডাঙ্গার এক গ্রামীন কৃষক। এ খবর জানতে পেরে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশনায় কৃষকের ধান কেটে সহযোগিতায় এগিয়ে আসেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার( সদর) কনক কুমার দাস, অফিসার ইনচার্জ জনাব আবু জিহাদ ফকরুল আলম খানসহ পুলিশের আরও অনেক সদস্যরা।
বাংলাদেশ পুলিশের এ সহায়তা পেয়ে খুশি সময় অনুযায়ী ধান কাটতে পারা কৃষকরা। পুলিশের এ সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।