
আজিজুল ইসলাম।। কমলগঞ্জ উপজেলায় মানব কল্যান সংগঠনের উদ্যোগে অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২মে) কমলগঞ্জ মুন্সিবাজারের লছমী গোবিন্দপুর, হরিশ্বরন ও লক্ষীপুর এলাকার অসহায় কর্মহীন মুসলমান ও হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে চাল, পেঁয়াজ,তৈল,আলু,ছানা,ডাল, লবণ পৌছে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন,মানব কল্যান সংগঠনের উপদেষ্টা আলাল মিয়া,আদর মিয়া,রাজা মিয়া,দিলবর খান,কুতুব মিয়া,রুবেল মিয়া, মানব কল্যান সংগঠনের সহ-সভাপতি মাওলানা সালাহ উদ্দিন খান, সাধারন সম্পাদক ক্বারী সায়েক আহমদ, যুগ্ন সাধারন সম্পাদক মিজান মিয়া,সোহাগ আহমদ, অর্থ সম্পাদক বুলবুল আহমদ,সহ সাংগঠনিক সম্পাদক, হামিদ আহমদ,টিপু সুলতান প্রমুখ।