নিজস্ব প্রতিবেদক।। করোনার প্রভাবে বর্তমানে সারা বিশ্বের সাথে বাংলাদেশেও স্বাভাবিক অবস্থা পুরোপুরি থমকে গেছে। করোনা ভাইরাসের আক্রমনের কারণে গত ২৪ মার্চ থেকে সারা দেশের ন্যায় যশোর শহরের লকডাউন শুরু হলে বন্ধ হয়ে যায় ট্রেন, বাসসহ সকল প্রকার দোকানপাট ফলে জনশূণ্য হয়ে পড়ে এলাকা। লকডাউনের এ সময়ে রিকশাচালক ও ভ্যানচালকদের নিজের ঈদ বোনাসের টাকা ইফতার সামগ্রী দিলো যশোর পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত পুলিশের চার কনস্টেবল।
আজ বৃহস্পতিবার (১৪ ই মে) বিকালে পুলিশ মিডিয়াসেলে কর্মরত ৪ কনস্টেবল যশোর শহরের গরীব শাহ্ মাজার, দড়াটানা মোড়, চিত্রার মোড়, চৌরাস্তা, মনিহার, রেল গেইট, চাঁচড়া, আরবপুর, পালবাড়ী এলাকায় এসব ইফতার সামগ্রী বিতরণ করেন।
পুলিশ মিডিয়াসেলে কর্মরত কনস্টেবল আল-আমিন ও সোহেল আমাদেরবাংলাদেশ.কমকে বলেন, ‘ছিন্নমূল মানুষ ও পথচারীদের ইফতার বিতরণ করছেন। তিনি আরোও বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রভাবে পৌর শহরের ইফতারির দোকান বন্ধ থাকায় বিপাকের মধ্যে আছেন ছিন্নমূল মানুষ ও পথচারীরা। যশোর জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম মহোদয় ইতিমধ্যে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন পর্যায়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করে যাচ্ছেন।’
তিনি আরো জানান,’আমরা মুলত তার এই মহতি কার্যক্রম দেখেই এরকম একটা পদক্ষেপ নিয়েছি। এসময় তারা পুলিশ সুপার মহোদয়ের জন্য দোয়া প্রার্থনা করেন।’