লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের আদিতমারী উপজেলা বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির উদ্দ্যোগে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার ভাদাই জিএস মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ভাদাই ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়। এর আগে বৃহস্পতিবার উপজেলার কমলাবাড়ী ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির উপদেষ্টা ও প্রধান শিক্ষক কাজী আলমগীর হোসেন, সমিতির সভাপতি আব্দুুস সোবাহান, সম্পাদক শামীম আলম লিমন,সহ-সভাপতি নিত্যা নন্দন,রেজাউল ইসলাম, সিনিয়র সহ-সাধারন সম্পাদক মশিউর রহমান সুমন, যুগ্ন সম্পাদক আব্দুর রাজ্জাক বসুনিয়া,বিশ্বনাথ বর্মন,কোষাধ্যক্ষ শফি মামুন আপেল উপস্থিত ছিলেন।
সমিতির নেতৃবৃন্দ জানান, পর্যায়ক্রমে উপজেলার ৮টি ইউনিয়নে এ কার্যক্রম চলমান থাকবে।