নিজস্ব প্রতিবেদক।। যশোরে ক্রেতা সেজে নারীসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী ও তাদের এক সহযোগিকে ছয় বো আটক করেছে যশোর ডিবি পুলিশ।
বৃহস্পতিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে শীর্ষ মাদক ব্যবসায়ী আলিমুননেছা রেকসোনা ও তার সহযোগিকে গ্রেফতার করে। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
আটককৃত আলিমুননেছা রেকসোনা হাবিবুর রহমানের স্ত্রী এবং তার সহযোগি শফিকুল ইসলাম (২৪) আবুল বিশ্বাসের ছেলে। তারা উত্তয়ই যশোর জেলার চৌগাছা থানার চান্দা (আফরা) এলাকার বাসিন্দা। অন্যদিকে মনিরুল ইসলাম (৩৬) চৌগাছা থানাধীন তেতুলবাড়ীয়ার আব্দুল হালিম ছেলে।
যশোর জেলা ডিবি থানার এসআই মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে শীর্ষ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে । এসময় তাদের কাছ থেকে ছয় বোতল ফেলসিডিল পাওয়া যায় । তারা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসায়র সাথে জড়িত।আটককৃতদের নামে যশোরে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে তিনি জানান।
এছাড়াও আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।