ঢাকা।। রাজধানীসহ সারা দেশে ২৪ ঘণ্টায় আরও ১৯৮ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আজ শুক্রবার পর্যন্ত এ নিয়ে পুলিশে বাহিনীতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪১জনে। এর মধ্যে ডিএমপির এক হাজার ৪১ জন সদস্য রয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, কোয়ারেন্টিনে আছেন ৩ হাজার ১১৩ জন, আইসোলেশনে আছেন ১ হাজার ১৭১ জন এবং সুস্থ্য হয়েছেন ২৩৭জন।
আর করোনায় আক্রান্ত হয়ে যে সাতজন পুলিশ সদস্য মারা গেছেন, তারা সবাই ডিএমপির।
এদিকে, চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে নাঈমুল হক নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।