নিজস্ব প্রতিবেদক।। করোনার ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন মানুষের জন্য আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন খাদ্য সামগ্রী ও ঈদ উপহার তুলে দিতে প্রস্তুতিমূলক সভা করেছেন আশুলিয়ায় ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হাজী মোশারফ খান।
শুক্রবার বিকেলে নিজ বাসভবনের সামনে দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিদের নিয়ে এই সভা আয়োজন করেন তিনি।
এব্যাপারে হাজী মোশারফ খান বলেন, রমজানের শেষ সপ্তাহ থেকে আশুলিয়ার বিভিন্ন এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে সকলের ঘরে ঘরে ঈদ সামগ্রী পৌঁছে দিতে স্বেচ্ছাসেবী টিম গঠন করা হয়েছে। প্রতিটি দুস্থ পরিবারকে পোলাওয়ের চাল, গরুর গোস্ত, সেমাই, চিনি, আলু, পিঁয়াজ, তেলসহ প্রয়োজনীয় খাদ্য পৌঁছে দেওয়া হবে।
প্রস্তুতিমূলক সভায় এসময় আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শফিক মৃধা, আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরুজ্জামান নূর, দোসাইদ স্কুল এন্ড কলেজের শিক্ষক জব্বার আলী খাঁ, যুবলীগ নেতা ইমরান হোসেন হিমেল, স্থানীয় আলেম ওলামা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত সকলকে নিয়ে ইফতার ও নৈশ ভোজের আয়োজন করা হয়।
উল্লেখ্য, দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে আশুলিয়া ইউনিয়নের জনগণকে সচেতন করতে করোনা স্বেচ্ছসেবী টিম গঠন করেন হাজী মো. মোশারফ খাঁন। নিয়মিত দুস্থদের মাঝে খাদ্য ও অর্থিক সহায়তা প্রদান, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচী পালন করে আসছেন তিনি। এছাড়া করোনা ভাইরাস সম্পর্কে সকলের মাঝে সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন তিনি। করোনা ভাইরাস প্রতিরোধে ইতিমধ্যে তার বিভিন্ন উদ্যোগ ব্যাপকভাবে প্রসংশিত হয়েছে বিভিন্ন মহলে