লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটর আদিতমারীতে নতুন করে আরো ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে আদিতমারী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স, সিএইচসিপি,অফিস সহকারী ও একজন স্বেচ্ছাসেবী ল্যাব টেকনিশিয়ান রয়েছেন।
এছাড়াও উপজেলা সদরের বিন্নাগাড়ী এলাকার একজন করোনা পজেটিভ রোগির স্পর্শে আসা নতুন করে এক যুবক রয়েছেন । তার বাড়ীও ওই এলাকায়। আর সিএইচসিপির দেবিরপাঠ কমিউনিটি ক্লিনিকে কর্মরত।
বিষয়টি শনিবার সকালে আদিতমারী হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর আরেফিন প্রধান নিশ্চিত করেছেন।
হাসপাতাল সুত্র জানায়, আদিতমারী হাসপাতালের দুজন স্টাফ করোনা শনাক্তের পর হাসপাতালের কয়েকজনের নমুনা সংগ্রহ করে গত ৮ মে রংপুরে প্রেরণ করা হয়।
শনিবার (১৬ মে) সকালে রংপুর থেকে ৫ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসেন। এদের মধ্যে হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সসহ ৪ জন রয়েছেন। আর এক যুবকের বাড়ী উপজেলার ভাদাই ইউনিয়নের বিন্নাগাড়ী এলাকায়। তিনি আদিতমারী হাসপাতালের করোনা আক্রান্ত যক্ষা সহকারীর স্পর্শে আক্রান্ত হয়েছেন । এ নিয়ে শুধু আদিতমারীতে ১৪ জন করোনা আক্রান্ত হয়েছেন।
আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন আতংকিত না হবার পরামর্শ দিয়ে বলেন,এখনও সময় আছে বাসায় অবস্থান করুণ।