সুনামগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে ধান ও বীজ বিতরণ
- প্রকাশের সয়ম :
শনিবার, ১৬ মে, ২০২০
-
১১৭
বার দেখা হয়েছে

সুনামগঞ্জ সংবাদদাতা।। সুনামগঞ্জ জেলার ৪ উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে ধান ও সবজির বীজ বিতরণ করেছে বাংলাদেশ সেনা বাহিনী। শনিবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর সুনামগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত ১৭ পদাতিক ডিভিশনের সদস্যগন জেলার ৪ উপজেলার কৃষকদের ধান ও সবজি বীজ বীজ সদর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান ও কৃষি কর্মকর্তার হাতে তুলে দেন ।
কৃষকদের চাহিদা অনুযায়ী এবং উপজেলা কৃষি অফিসারগনের সঙ্গে সমন্বয় পুর্বক ধান ও বীজ বিতরন করা হয় ।
মহামারী পরিস্থিতিতে খাদ্যে স্বয়ং সম্পুর্নতা অর্জনের লক্ষে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক এক ইঞ্চি জমিও যাতে খালি না থাকে সে লক্ষে দরিদ্র ৫০ জন কৃষকদের মাঝে প্রথম ধাপে এ কৃষি বীজ বিতরন কার্যক্রম পরিচালনা করা হয়। জেলার অন্যান্য উপজেলাগুলোতেও একই ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানাযায়।
এছাড়াও সেনা বাহিনী কর্তৃক ইউনিয়ন পর্যায়ে হাওরে ধান কাটা কার্যক্রম মনিটরিংসহ ধান কাটা শ্রমিকদের গমনাগমন ও একত্রিকরনে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করা হয়। সুনামগঞ্জ জেলায় সেনাবাাহনী তাদের চলমান ত্রান কার্যক্রমও বজায় রেখেছে। করোনা পরিস্থিতিতে নিম্ন মধ্যবিত্ত কর্মহীন পরিবারের তালিকা তৈরি করে প্রতিমাসে তাদের ঘরে ঘরে ত্রান পৌঁছে দিচ্ছে সেনাবাহিনীর সদস্যগন।
বর্তমান পরিস্থিতিতে সামাজিক দুরত্ব নিশ্চিত করার সর্বাত্বক প্রচেষ্ঠাসহ সাধারন জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধি,মাস্ক পরিধান, প্রয়োজন ব্যাতিত ঘরের বাহিরে না যাওয়া সহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেসেনাবাহিনী।
Please Share This Post in Your Social Media