নিজস্ব প্রতিবেদক।। করোনাভাইরাস প্রতিরোধে পুলিশ সদস্যদের সুরক্ষা নিশ্চিতে পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদের দেওয়া সুরক্ষা সামগ্রী পুলিশ সদস্যদের মাঝে বিতরণ করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া।
শনিবার (১৬ ই মে) দুপুরে আইজিপির দেওয়া ভিটামিন “সি” ট্যাবলেট এবং ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী প্রতেক পুলিশ সদস্যদের হাতে পৌছে দেন তিনি।
এসময় পুলিশ সুপার জেলায় কর্মরত প্রতেক পুলিশ সদস্যকে করোনায় সামাজিক দূরত্ব নিশ্চিতে পরামর্শ দেন এবং যেকোন ধরনের সহযোগিতায় পুলিশ সদস্যদের পাশে তিনি থাকবেন বলে জানান।