নিজস্ব প্রতিবেদক।। যশোরে চিঠি দিয়ে ২ লাখ টাকা চাদা দাবি করার ঘটনায় মূলহোতা বিল্পব কে(৩২) দেশীয় পিস্তলসহ গেফতার করেছে পুলিশ। রবিবার মধ্যরাতে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় মোবাইল ফোন, ইয়াবা এবং তার ব্যবহৃত একটি মোটরসাইকেল।
আটককৃত বিল্পব যশোর জেলার কোতয়ালী থানার তেতুলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে যশোর কোতয়ালী থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে ১১ই মে রাতে কলারোয়া ইউএনও’র গাড়ীর ড্রাইভার মোঃ আজিজুল হক এর বাড়ীতে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা হাতে লেখা একটি চিঠি প্রদান করে।যেখানে ২ লাখ টাকা চাঁদা না দিলে প্রাননাশের হুমকিসহ এলাকা ছাড়ার কথা জানান। অজ্ঞাতকের পাঠানো চিঠিতে একটি মোবাইল নাম্বার প্রদান করে যোগাযোগের জন্য জানায় । ঐ দিন রাতেই আজিজুল হকের চাচাতো ভাই ইউসুপ ঐ নাম্বারে যোগাযোগ করে পরিচয় জানতে চাইলে পরিচয় না দিয়ে ২ লাখ টাকা কখন কোথায় দিবে জানতে চায়।
এরপর বিষয়টি তিনি থানা ও ডিবি পুলিশকে অবহিত করলে মোবাইলে কথা বলতে বলেন এবং টাকা দিতে রাজি হন। দুষ্কৃতিকারীরা টাকা নেওয়ার জন্য নানা টালবাহানা করতে থাকে। একপর্যায়ে দুষ্কৃতিকারীরা তাকে যশোরের রূদ্রপুর-সাড়োলিয়া গামী রাস্তার দক্ষিণপার্শ্বে তেতুলিয়ায় অবসরপ্রাপ্ত মেজর সালাউদ্দিন সাহেবের “ড্রাগন ফল” বাগানের খুটির সাথে টাকার ব্যাগ রেখে যেতে বলে।
এরপর গত ১৪ ই মে টাকা নেওয়ার সময় একজন কে হাতেনাতে আটক করে যশোর ডিবি পুলিশ। তার দেওয়া তথ্যনুযায়ী আরও একজনকে আটক করলো যশোর পুলিশ।