লোহাগাড়া সংবাদদাতা।। বৈশ্বিক মহামারী করোনা ভারাইরাসে পুরো দেশ এক অদৃশ্য আতঙ্কে। এ দু:সময়েও থেমে নেই মাদক ব্যবসায়ীদের ইয়াবা পাচার। গতকাল রাত ১২টায় লোহাগাড়ায় ৩মাদক পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও ব্যবহৃত পিক-আপ গাড়ী উদ্ধার করা হয়।
আটককৃতরা হল যথাক্রমে পিরোজপুর ভান্ডারিয়া নিকলী এলাকার জাকির হোসেনদর পুত্র আবদুস শুক্কুর(২৫), বি.বাড়িয়া নবীনগর কাইতলা এলাকার মৃত নুরু মিয়ার পুত্র সোহরাব হোসেন (৩৫) ও কুমিল¬া বরুরা পেড্ডা এলাকার মৃত কাসেম মেস্ত্রীর পুত্র শাকিল (২০)।
ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউরিয়রস্থ ফরেষ্ট রেঞ্জ কার্যালয়ের সামনে জিপ-গাড়ি থামিয়ে তল্ল¬াশী চালিয়ে ৫ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩মাদক পাচারকারীকে আটক করে।
আটককৃত ৩ মাদক পাচারকারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।