আদিতমারীতে জেলা পরিষদের সদস্যের বিরুদ্ধে টিসিবি ডিলারের থানায় অভিযোগ
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ১৯ মে, ২০২০
-
১২৩
বার দেখা হয়েছে

লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাট জেলা পরিষদের এক সদস্যের বিরুদ্ধে আদিতমারী থানায় টিসিবি ডিলার লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মঙ্গলবার (১৯ মে) আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের টিসিবি ডিলার নুরবক্ত মিয়া জেলা পরিষদের সদস্য আবু মুসা আল কুতুবের বিরুদ্ধে এ অভিযোগ করেন। আবু মুসা আল কুতুব উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশহর গ্রামের মৃত নবী হোসেনের ছেলে। আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের ন্যায্যমূল্যের দোকান (টিসিবি ) নুরবক্ত মিয়া লিখিত অভিযোগে উল্লেখ করেন, গত ১৫ দিন পূর্বে টিসিবির পণ্য ক্রয় করার জন্য জেলা পরিষদের সদস্য আবু মুসা আল কুতুব তার দোকানে আসেন। এসময় তিনি ২০ কেজি ডাল ক্রয় করতে চান কিন্তু সরকারী বিধি মোতাবেক এক কেজির অধিক ডাল দিতে নিষেধাজ্ঞা থাকায় দিতে অপরাগতা প্রকাশ করেন নুরবক্ত মিয়া। এসময় জেলা পরিষদের সদস্য আবু মুসা আল কুতুব ক্ষিপ্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচার করেন।

এদিকে গত ১৮ মে টিসিবির পণ্য বিক্রির জন্য মহিষাশহর স্কুল মাঠে টিসিবির ডিলার নুরবক্ত গেলে আবু মুসা আল কুতুব তার ইন্ধনে ৫০/৬০ জন বেআইনিভাবে দলবদ্ধ হয়ে চড়াও হন। এক পর্যায়ে তিনি কিলঘুষি মারিয়া ফোলা জখম করেন৷ এসময় টিসিবি পণ্যের বিক্রির প্রায় এক লক্ষ টাকা টাকার ক্ষতি সাধন করেন। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই ৫০ হাজার টাকার মালামাল জোর পূর্বক নিয়া যায়। এসময় তার লোকজন হুমকিও প্রদান করেন বলে তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে জেলা পরিষদের সদস্য আবু মুসা আল কুতুব তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম এধরনের অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন ।
Please Share This Post in Your Social Media