নওগাঁয় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ১৯ মে, ২০২০
-
১৩৭
বার দেখা হয়েছে

নওগাঁ সংবাদদাতা।। নওগাঁ রাণীনগরে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে থানা পুলিশ উপজেলার গোনা ইউনিয়নের চকের ব্রীজ এলাকায় রেল লাইনের পাশের্ব জঙ্গল থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, স্থানীয়রা লাশটি দেখে পুলিশে খবর দিলে ওই নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নারীর পরিচয় পাওয়া যায়নি।
তার পরিচয় ও মৃত্যুর কারণ জানার চেষ্টা করা হচ্ছে। কয়েকদিন আগেই ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।
Please Share This Post in Your Social Media