তাহিরপুরে ১১০ অসহায় ও হতদরিদ্র পরিবারের পাশে ছাত্র সংগঠন
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ১৯ মে, ২০২০
-
১২০
বার দেখা হয়েছে

সুনামগঞ্জ সংবাদদাতা।। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় বৈশ্বিক মহামারী করোনার প্রাদুর্ভাব ও এই সংকট কালীন পরিস্থিতিতে ছাত্র সংগঠন রেঁনেসা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ১১০ টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার সকালে লাউড়েরগড় আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলারবাদাঘাট ইউনিয়নের লোহাজুরী ছড়ারপাড়-ডালারপাড় গ্রামের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র সংগঠন রেঁনেসা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ও স্থানীয় ব্যবসায়ীদের সহয়োগীতা সীমান্তবর্তী ১০টি গ্রামের ১১০টি পরিবারের মধ্যে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ডাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় ওয়ার্ড সদস্য মো. মস্তুফা মিয়া, ব্যবসায়ী জামাল মিয়া, বিল্লাল হোসেন, রইস মিয়া, ফরিদ মিয়া, আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক একেএম জালাল উদ্দিন, রেঁনেসা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আল আমিন সিকদার, সাধারণ সম্পাদক সেলিম মিয়া প্রমুখ।
Please Share This Post in Your Social Media