ঢাকা।। রাজধানীর গাবতলীর থেকে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। এসময় মাদক বহনকারী একটি পিক-আপ জব্দ করা হয়।
মঙ্গলবার রাতে গাবতলী বাস টার্মিনালে অভিযাবের মাধ্যমে এসব মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোছা. শিল্পী বেগম (২৮), মো. শ্রাবণ ওরফে শাওন (২০), মো. হৃদয় মিয়া (২৫) ও মো. আল আমিন (২৫)। এদের সবার গ্রামের বাড়ি বি-বাড়িয়াতে।
র্যাব জানায়, রাজধানীর গাবতলীতে নিয়মিত অভিযান পরিচালনা করছিলো র্যাব৷ অভিযানে চালের বস্তা থেকে এক মন গাঁজা উদ্ধার করা হয়৷ এ ঘটনায় আটক করা হয় চার মাদকব্যবাসায়ী। এসময় মাদক বহনকারী একটি পিক-আপ জব্দ করা হয়। তারা মূলত দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে রাজধানীতে ছড়িয়ে দিত বলে জানানো হয়।
এসময় আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়।