সুনামগঞ্জ সংবাদদাতা।। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় নতুন করে আরও ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়েছে । নতুন করোনা আক্রান্তের ১জন উপজেলার বাদাঘাট(উ.) ইউনিয়নের এবং ২জন তাহিরপুর সদরের। আক্রান্তের ১ জন মহিলা ও ২জন পুরুষ।
জানাযায়, গত ১৭ তারিখ তাদের নমুনা সংগ্রহ করে ঢাকা ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারে পাঠানো হলে আজ ২১ মে তাদের ফলাফল করোনা পজিটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলায় বুধবার (২০ মে) পর্যন্ত ১২০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। এরপর গত ৫ মে ৬ জন, ১৩ মে ৩ জন এবং আজ ২১ মে আরও ৩জনের ফলাফল পজিটিভ আসে। এনিয়ে তাহিরপুর উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ১২ জনে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আবহাওয়া অনুকূলে না থাকায় নতুন করে আক্রান্তদের বাড়ি গিয়ে প্রয়োজনীয় গ্রহণ করা সম্ভব হচ্ছেনা। তবে তাদের মোবাইল ফোনে যোগাযোগ করে সকলকে লকডাউনে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।