নিজস্ব প্রতিবেদক।। ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এ স্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে চুয়াডাঙ্গায় ৭০ এতিম শিশুর মাঝে নতুন জামা ঈদ উপহার হিসেবে বিতরণ করেছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
গতকাল বৃহস্পতিবার রাতে পবিত্র ঈদকে সামনে রেখে চুয়াডাঙ্গা শিশু পরিবার বালিকা স্কুলের ৭০ এতিম শিক্ষার্থীদের মাঝে এ ঈদ উপহার দেওয়া হয়।
পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, ‘দেশের জনগনকে সেবা করার জন্য সরকার আমাকে বেতন, বাসা, গাড়ীসহ অনেক সুযোগ-সুবিধা দিয়েছেন। ফলে আমি পেশাগত ও নৈতিক দায়িত্ববোধ থেকে আমার সাধ্যমত চেষ্টা করি জনগণকে সেবা দিতে।’
এর আগে করোনাভাইরাসের শুরু থেকেই অসহায়ের সাহায্যে এগিয়ে এসেছেন পুলিশ সুপার। গত মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত প্রায় ৭১১৩ টি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শুধু খাদ্য সামগ্রী বিতরণই নয়, মাদক উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা, করোনা মোকাবেলায় লকডাইন কর্মসূচি পরিচালনা, দুস্থদের ঈদ উপহার প্রদান, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, এতিমতের সাথে ইফতার, করোনা মোকাবেলায় জনগনকে সচেতন করতে ব্যাপক প্রচার, ফোন কল ও এসএমএস পেয়ে খাদ্য ও ঔষধ সরবরাহ, ভাঙ্গা সংসার জোড়া লাগানোসহ সকলের সাথে সমন্বয় সাধন করে ইতোমধ্যে তিনি চুয়াডাঙ্গা জেলাবাসীর নিকট মানবিক পুলিশ সুপার হয়ে উঠেছেন।