বায়েজিদ হাসান।। বিশ্বব্যাপী করোনা মাহামারীতে ঘরবন্ধী মানুষ, বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনেকেই টিউশন করিয়ে নিজে এবং পরিবার পরিচালনা করেন। ব্যবসায় অনুষদের করোনার সময়ে অস্বচ্ছল এমন শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ শাখার সাবেক ছাত্রলীগের নেতা কর্মীরা।
অনুষদ অন্তর্ভুক্ত ৩৮ জন শিক্ষার্থীর মধ্যে এককালীন অর্থ উপহার হিসেবে প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ শাখার ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায় অনুষদ ছাত্রলীগের সাবেক এক সংগঠক বলেন- এই মহামারীর সময়ে আমরা যারা অনুষদের ছাত্রলীগের সাবেক নেতা কর্মী ছিলাম তাদের সম্মিলিত চেষ্টায় ৩৮ জন ভাই বোনের পাশে দাঁড়াতে পেরেছি। এই সংকট সময় আরো বৃদ্ধি পেলে ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তৌহিদুল ইসলামের পরিবারের মাঝেও ঈদ উপহার প্রদান করা হয়েছে।
শনিবার(২৩মে) এর মধ্যে বিকাশ এবং রকেট এর মাধ্যমে এককালিন এই উপহার পৌছে দেয়া হচ্ছে শিক্ষার্থীদের।