ঝালকাঠি সংবাদদাতা।। ঝালকাঠি জেলায় নতুন করে ৬ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এদের মধ্যে নলছিটি উপজেলার নাঙ্গুলী গ্রামে ৪ জন ঝালকাঠি সদরে ১ জন ও কাঁঠালিয়া উপজেলায় আরও ১ জন সনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৩৪ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। আইইডিসিআরে পাঠানো নমুনায় বৃহস্পতিবার রাতে তাদের পজেটিভ রিপোর্টে আসে।
শুক্রবার (২২ মে) জেলা সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার এক সংবাদ সম্মেলনে এ কথা বলে। নতুন করে সনাক্তক ব্যক্তিসহ আশপাশের ১০ টি বাড়ি লকডাউন করা হয়েছে। করোনা সনাক্তদের হোম আইসোলেশনে রাখা হয়েছে বলে জানান সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার।