আজিজুল ইসলাম।। ইলাশপুর প্রবাসী হোয়াটসঅ্যাপ গ্রুপের সহযোগিতায় এবং দেশীয় সদস্যদের তত্ত্বাবধানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রাজনগর উপজেলাধীন টেংরা ইউনিয়নের ইলাশপুর গ্রামের প্রায় ২৪০টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ঈদের উপহার স্বরুপ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইলাশপুর ওয়ার্ড মেম্বার পাবলু মিয়া, গ্রুপের দেশীয় এডমিন শামীম আহমদ, সদস্য ফরাজ আহমদ সহ গ্রুপের দেশীয় সকল এডমিন ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
করোনা সংক্রমণ রোধে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া ঘর বাইরে বের না হতে এবং সবসময় সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেয়া হয়।