২৪ মে, রবিবার নতুন তিনজনের কোভিড-১৯ পজিটিভ আসে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব থেকে। ৮ জনের ৫ জনই বেতাগা ধনপোতা মাসকাটা গ্রামের।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ, ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন ও ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম আজ রাতে ধনপোতা মাসকাটা গ্রামে গিয়ে লকডাউন ঘোষণা করেন।
এছাড়া তারা করোনা প্রতিরোধে বেতাগাতে নতুন করে আক্রান্ত হওয়ায় সামাজিক দুরত্ব নিশ্চিত করনের লক্ষ্যে বেতাগার ধনপোতাসহ বিভিন্ন রাস্তা ও জনবহুল মোড়ে রবিবার রাত ৯টায় সচেতনাতামূলক প্রচারণা ও পরামর্শ প্রদান করেছেন। এছাড়াও বেতাগা বাজারসহ ধনপোতা গ্রামটিও লকডাউন করা হয়েছে।
এর আগে গত ২৩ মে ৪ জন ও তারও আগে একজন কোভিড-১৯ সনাক্ত হয়। এরা হলেন একজন মৌভোগ গ্রামের, দুইজন সিংগাতী ও দুইজন বেতাগার ধনপোতা-মাসকাটা এলাকার। যারা সম্প্রতি ঢাকা ও চট্রগ্রাম থেকে বাড়িতে এসেছে। তাদের মধ্যে একজন মহিলা, একজন শিশুকন্যা ও তিন জন পুরুষ রয়েছে। বর্তমানে ফকিরহাটে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৫২জন।
যারা ইতিমধ্যে বিভিন্ন স্থান থেকে এসেছে। বিষিয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার। এদিকে ফকিরহাটে ৫জন করোনা আক্রান্তের ফলে ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোছা: শাহানাজ পারভীন তিনটি এলাকার মোট ২০টি বাড়ি লকডাউন করেছিলো।