নিজস্ব প্রতিবেদক।। চুয়াডাঙ্গায় জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যান ও অপরাধসভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম।
আজ শনিবার (৩০ মে) সকালে জেলা পুলিশ লাইন্স ড্রিলসেডে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় মে মাসের শ্রেষ্ঠ পুলিশ অফিসারদের পুরষ্কার বিতরণ করা হয়।

জানা যায়, এ সভায় জেলা পুলিশের পক্ষ থেকে নাটুদহ পুলিশ ক্যাম্প অফিসার- ফোর্সদের অস্ত্র রাখার জন্য একটি আলমারি এবং হাইবোয়ালিয়া, ঘোলদাড়ি ও দুর্লভপুর পুলিশ ক্যাম্পে অফিসারদের জন্য একটি টেলিভিশন প্রদান করা হয়।
এসময় জেলা পুলিশে কর্মরত সকলকে করোনা সচেতনতাবিধি মেনে চলার জন্য আহবান জানান পুলিশ সুপার।