আসাদুর রহমান শার্শা প্রতিনিধি।। যশোরের বেনাপোল সীমান্তে সাদীপুর গ্রাম থেকে ৩৮ কেজি গাঁজা ১৫০ বোতল ফেন্সিডিল ও ৩ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা
রবিবার (৩১ মে) সকালে সাদীপুর সীমান্তের মাঠের মধ্যে থেকে মাদকের চালানটি উদ্ধার করে ৪৯ বিজিবি সদস্যরা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে বিপুল পরিমাণ মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে,এমন সংবাদের ভিত্তিতে সাদীপুর সীমান্তের মাঠের মধ্যে অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজা, ১৫০বোতল ফেন্সিডিল ও ৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এ সময় বিজিবির উপস্থিতি দেখতে পেয়ে মাদক পাচারকারীরা মাদক ফেলে পালিয়ে যায়। বেনাপোল ৪৯ আইসিপি ক্যাম্প কমান্ডার আব্দুল ওহাব মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।