- প্রকাশের সয়ম :
রবিবার, ৩১ মে, ২০২০
-
১৫৬
বার দেখা হয়েছে

ইবি সংবাদদাতা।। বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে আগামী ১৫ জুন থেকে সিমিত আকারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অফিসসমূহ চালু করা হবে। রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে প্রেরিত চিঠি এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১৫ জুন পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। তবে অনলাইন কোর্স কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়া অতি জরুরি কার্যক্রম পরিচালনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি অনুযায়ী সিমিত আকারে অফিসসমূহ চালু রাখা যাবে বলে জানিয়েছেন তিনি।
Please Share This Post in Your Social Media