মণিরামপুর (যশোর)অফিস।। মণিরামপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক ইলিয়াস হোসেনের পুত্র-কন্যা এবার এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে। ছেলে নূর আরাফাত মণিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও মেয়ে ফাহিমা সিফাত মণিরামপুর সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উভয় বিজ্ঞান বিভাগ থেকে এ ফলাফল অর্জন করেছে।
তাদের মধ্যে আরাফাত ভবিষ্যতে প্রকৌশলী এবং সিফাত চিকিৎসক হতে চান। তাদের এ ফলাফলে তাদের পিতা ইলিয়াস হোসেন ও মা হালিমা খাতুন লিমা সকলের কাছে দোয়া চেয়েছেন।