বাগেরহাট সংবাদদাতা।। বাগেরহাট জেলার ফকিরহাটে নতুন ২জন শনাক্ত নিয়ে এ পর্যন্ত মোট ১০জন কোভিড-১৯ রোগী শনাক্ত হলো যা জেলায় সর্বোচ্চ।
৩১ মে, রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার।
নতুন যে দুজন শনাক্ত হয়েছেন তারা একজন উপজেলা সদরের কাঠালতলা গ্রামের এবং অন্যজন নলধা ইউনিয়নের জয়পুর গ্রামে।
উল্লেখ্য, ফকিরহাটে এ পর্যন্ত মোট ১৭১ জনের নমূনা সংগ্রহ করা হয়েছে। এবং ১৬০ জনের পরীক্ষার ফলাফল এসেছে। যার মধ্যে ১০ জন শনাক্ত হয়েছে এবং ১৫০ জন নেগেটিভ হয়েছে। বাকী ১১জনের পরীক্ষার ফলাফল এখনও পাওয়া যায়নি বলে উপজেলা স্বাস্থ্য বিভাগসূত্র জানিয়েছে।
শনাক্ত রোগীরা বাড়িতে আইসোলেটেড থেকে চিকিৎসা নিচ্ছেন।