মণিরামপুর (যশোর)অফিস।। মণিরামপুরে রোগ-যন্ত্রণা সইতে না পেরে পাগলী মল্লিক (৬৫) নামের এক বৃদ্ধা গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত পাগলী মল্লিক উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের নেবুগাতী গ্রামের রঞ্জন মল্লিকের স্ত্রী।পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় প্রাথমিকভাবে মণিরামপুর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
থানার এসআই খান আব্দুর রহমান জানান, থানায় দায়ের করা অপমৃত্যু মামলায় নিহতের স্বামী রঞ্জন মল্লিক দাবী করেন, দীর্ঘদিন ধরে তার স্ত্রী বিভিন্ন রোগে ভুগছিলেন। রোগ-যন্ত্রণা সইতে না পেরে গত শনিবার দুপুরের দিকে নিজ বাড়ীর ঘরের আড়ার সাথে গলায় দঁড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেন। গতকাল রবিবার সকালে পাগলী মল্লিকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।