সুলতান হোসেন।। ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঢাকা মহানগর উত্তরের দক্ষিনখান থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রুবেলের চিকিৎসা সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সমাজ কল্যাণমন্ত্রী নুরুুুজ্জামা আহমেদ এমপির সুযোগ্য সন্তান প্রভাষক রাকিবুজ্জামান আহমেদ।
বাংলাদেশ ছাত্রলীগ ৪৮ থেকে বর্তমান অনলাইন গ্রুপের উদ্যোগে অসুস্থ ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম রুবেলের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার জন্য বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা চালিয়ে আসছিল।

গত ২৯ মে বিষয়টি সমাজকল্যাণ কল্যাণমন্ত্রী ছেলে রাকিবুজ্জামান আহমেদের নজরে আসলে তিনি তাৎক্ষণিক অসুস্থ ছাত্রলীগ নেতা রুবেলের পরিবারের সাথে মন্ত্রী মহোদয়ের এপিএস মিজানুর রহমান এর মাধ্যমে যোগাযোগ করেন। তার চিকিৎসা সহায়তায় মানবিকতার হাত বাড়িয়ে সরকারিভাবে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন।
এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগ ৪৮-বর্তমান অনলাইন গ্রুপের একজন বলেন, মানবিকতার ফেড়িওয়ালা মন্ত্রীপুত্র রাকিবুজ্জামান আহমেদ এর নির্দেশনায় মন্ত্রীমহোদয়ের এপিএস মিজানুর রহমান আমাদের সাথে যোগাযোগ করে খোঁজখবর নিয়েছেন। এবং সরকারি আর্থিক সহায়তার চেক গ্রহণের জন্য ডেকেছেন।
এ বিষয়ে রাকিবুজ্জামান আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, একজন মন্ত্রীর ছেলে হিসেবে নয়, সমাজের একজন সাধারন মানুষ হিসাবে আমি অসুস্থ রুবেলের খোঁজখবর নিয়ে সরকারি সহায়তার ব্যবস্থা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার একজন কর্মী হয়ে এভাবেই মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেতে চাই।
উল্লেখ্য, রাকিবুজ্জামান আহমেদ লালমনিরহাট -২ (আদিতমারী -কালীগঞ্জ) এলাকায় করোনায় অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। সেই সাথে করোনা আক্রান্ত হয়ে হোম কোয়ারান্টাইনে থাকা পরিবারগুলোর মাঝে ব্যক্তিগত উদ্দ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।