লোহাগাড়া সংবাদদাতা।। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমতলী গ্রামের বড়হাতিয়া ইউনিয়নের দানেশ সিকদার পাড়া এলাকায় বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ ২ জুন মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার সময় শিশুর মো: এরশাদ (১২) বজ্রপাতের মৃত্যু হয়। সে ওই এলাকার আবদুল আজিজের পুত্র। নিহত এরশাদ হেফজ খানার ছাত্র। বড়হাতিয়া ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান ও ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: আবদুল আলম বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী মতে, ঘটনার সময় প্রচন্ড বৃষ্টিপাত ও বজ্রপাত হচ্ছিল। ওই সময় শিশুটি মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাত তার গায়ে পড়ে আহত হয়। পরে স্বজনরা আহতবস্থায় উদ্ধার করে উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন