সিলেট।। শ্রমিকদের কল্যাণ তহবিলের টাকা নিয়ে বিরোধের জের ধরে সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সহসভাপতি ও সিলেট সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের বিরুদ্ধে কল্যাণ তহবিলের দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে শ্রমিকদের একটি পক্ষ বিক্ষোভ করে আসছিলো।
বিকেলে আন্দোলনকারী শ্রমিকরা বিক্ষোভ মিছিল থেকে বাস টার্মিনাল এলাকায় অবস্থিত এনা পরিবহনের কাউন্টারের দ্বিতীয় তলায় অবস্থিত ফলিকের অফিস লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকেন। আর আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, ফলিকের অফিস থেকে তার ছেলে শ্রমিকদের রক্ষ্য করে ইটপাটকেল ও গুলি ছুঁড়েন।
এ সসময় দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০জন শ্রমিক আহত হয়েছেন। পরে, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।