ঢাকা।। দেশের শীর্ষ নটর ডেম, হলিক্রস, সেন্ট যোসেফ ও সেন্ট গেগরি কলেজকে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড। আজ (বুধবার) নটরডেম কলেজের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ জুন ঢাকা শিক্ষাবোর্ড নটর ডেম, হলিক্রস, সেন্ট যোসেফ ও সেন্ট গ্রেগরি কলেজকে তাদের নিজস্ব প্রক্রিয়ায় একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরু করে ২০ জুনের মধ্যে ভর্তি সম্পন্ন করে বোর্ডকে অবহিত করার নির্দেশনা দেন। আজ বুধবার (০৩ জুন) শিক্ষ বোর্ডের চেয়ারম্যান টেলিফোনে চারটি কলেজকে দেশে করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতির কারণে সব ভর্তি কার্যক্রম স্থগিত করার নির্দেশনা দিয়েছেন।
‘দেশের সার্বিক অবস্থা স্বাভাবিক হলে চেয়ারম্যান চারটি কলেজকে লিখিত পত্রের মাধ্যমে ভর্তির কার্যক্রম সম্পন্ন করার জন্য ১৫ দিন সময় দেবেন। সুতরাং চেয়ারম্যানের নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখে আমরা নটর ডেম কলেজে ভর্তির সব কার্যক্রম স্থগিত ঘোষণা করছি। ভর্তি কার্যক্রমের নতুন তারিখ শিক্ষাবোর্ড থেকে নির্দেশনা পাওয়ার পর কলেজের নির্দিষ্ট ওয়েবসাইটে পুনরায় প্রকাশ করা হবে।
নটর ডেম কলেজে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও বিষয়ের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করার কথা ছিল।