আজ বুধবার স্বাস্থ্য সচিব জানান বেসরকারি মেডিক্যাল ও হাসপাতালগুলোকে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য অনুমতি দেয়া হলে আনোয়ার খান মডার্ণ মেডিক্যাল কলেজ চুক্তি বাতিল করে নিজ উদ্যোগে চিকিৎসা দেয়ার ইচ্ছা পোষণ করে। এরই পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিষ্ঠানটি সাথে চুক্তি বাতিলের অনুমোদন দেয়।
গত, ২৯শে মে আনোয়ার খান মডার্ণ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের ভর্তি শুরু হয়। আলাদা ভবনে কোভিড এবং নন-কোভিড দুই ধরনের রোগীর চিকিৎসা করার ব্যবস্থা করা হয় সেখানে। করোনা ইউনিটে রাখা হিয় মোট ২০০ শয্যা।























































