বাগেরহাট সংবাদদাতা।। বাগেরহাটে ঘূর্নিঝড় আম্পান পরবর্তী দূর্যোগ মোকাবেলায় কাজ করছেন সেনাবাহিনী। ঝড়ের তান্ডবে ঘরবাড়ি বিদ্ধস্ত হওয়া ক্ষতিগ্রস্থদের ঘর তৈরি, ত্রাণ সরবরাহ, শুকনা খবার বিতরণ, বিশুদ্ধ পানি সরবরাহ, খাবার স্যালাইন, নগদ আর্থিক সহায়তা প্রদান করছেন তারা।
বরিশালের শেখ হাসিনা সেনা নিবাসের পক্ষ থেকে জেলার মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার ৪৫টি পরিবারকে এই ঘর নির্মান করে দেওয়া হয়েছে।
এছাড়া উপকূলীয় জেলাগুলোতে ১৯৮টি ঘর নির্মান করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে শরণখোলা উপজেলার দক্ষিন সাউথখালী গ্রামে ক্ষতিগ্রস্থ খলিলুর রহমান ও পনু হাওলাদারকে টিনসেড ঘর হস্তান্তর করেন ২৮ পদাতিক ব্রিগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ আল মাসুম। এ সময় পানি উন্নয়ন বোর্ড, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ নাহিদুজ্জামান খান, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, লেফ্টেন্যান্ট কর্নেল শামস ইয়াসীন খানসহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
লেফ্টেন্যান্ট সাইফুল্লাহ খানের নেতৃত্বে শরণখোলা উপজেলার বিভিন্ন বাজার, গুরুত্বপূর্ণ স্থান এবং গ্রামে গ্রামে মাইকিং করা হয়। গরীব, দুস্থ ও অসহায় মানুষদের মাঝে মাস্ক, হ্যান্ড গ্লোবস, সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।