ঢাকা।। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামকে সরিয়ে দেয়া হয়েছে। নতুন সচিব নিয়োগ পেয়েছেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান।
বৃহস্পতিবার (৪ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামকে পরিকল্পনা বিভাগে বদলি করেছে সরকার।