ঢাকা।। করোনাভাইরাসের এই দুর্যোগময় পরিস্থিতিতে কোনো পরিবহণ স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করলে এবং অতিরিক্ত ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার সকালে নিজ বাসভবন থেকে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সিংয়ে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, অভিন্ন শত্রু করোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা করোনা সংকটকে আরো ঘনিভুত করবে বলে মন্তব্য করেন তিনি।