pinuppin uppin up casinopinup azpinappinup casinopin-uppin up onlinepin up azpinuppin uppin up casinopinappin up azpin up azerbaycanpin-uppinuppin uppin up casinopinup azpinup azerbaycanpin up azerbaycanpin up azerbaijanpin up azpin-uppin up casinopin up casino gamepinup loginpin up casino indiapinup casinopin up loginpinup indiapin up indiapin up bettingpinup loginpin up casino indiapinup indiapin uppinuppin-uppin up 777pin up indiapin up betpin uppin up casinopinup loginpin-up casinopin-uppinup indiapin up kzpinup kzpin-up kzpinuppin up casinopin uppin up kzпинапpin-uppin uppinuppin-upmostbetmosbetmosbet casinomostbet azmosbetmostbetmostbet casinomostbet azmostbet az casinomosbet casinomostbet casinomostbetmostbet aviatormostbet casinomostbet kzmostbetmosbetmosbet aviatormostbet casinomostbetmastbetmostbet onlinemosbetmosbetmostbetmosbet casinomostbet kzmostbetmosbetmosbet casino kzmostbet kzmostbetmostbet casinomostbet onlineмостбетmosbetmosbet casinomostbetmostbet kz1 win aviatoraviator 1 winaviator mostbetaviator1 win casino1win kz casino1 win bet1win kz1win casino1 winonewin casino1 winonewin app1 win game1 win aviator game1win1 win1win uz1win casino1 win online1 win1win casino1win aviator1 win1win casino1win1win aviator1 win1win casino1win online1 win az1win lucky jet1win1 win1 win az1win1win casino1win1 win1 win casino1win slot1win apostas1win slots1win apostalucky jetlucky jet casinolucky jetlucky jet crashlucky jet crashlucky jet casinomostbet lucky jetluckyjetlukyjetlucky jetlucky jet crashlucky jetlucky jet casino4rabet pakistan4rabet4era bet4rabet bd4rabet bangladesh4rabet4rabet game4r bet4rabet casino4rabet4r bet4rabet bd4rabet slots4a bet4era bet4x bet4rabet indiaparimatchmosbet casinomosbet kzmostbetmostbet kzmostbet aviatormosbet aviatormosbetmostbet aviatormostbetmosbetmostbetmosbetmosbet indiamostbetmosbetmostbet india1win cassino1 win casino1 win
‘বাঁচতে হলে মানতে হবে’

‘বাঁচতে হলে মানতে হবে’

রাকিবুজ্জামান আহমেদ।। সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি’র পুত্র ও প্রভাষক রাকিবুজ্জামান আহমেদ বলেছেন, বাচতে হলে মানতে হবে, করোনাকে ভয় না করে সচেতনতার মাধ্যমেই করোনা মোকাবেলা করা সম্ভব।

তিনি তার ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে লিখেন:

পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন’ লাইনটি বলেছেন কবি জীবনানন্দ দাশ। ঠিকই বলেছেন তিনি। পৃথিবীর গভীরতর অসুখ চলছে। জানি না এই অসুখ কবে নির্মূল হবে? নাকি আদৌ মুক্তির সম্ভবনা নেই।

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশে কোন তত্ত্ব ও পদ্ধতি গ্রহণ করা হবে- সে বিষয়ে সরকারপ্রধান হিসেবে গণতন্ত্রের মানসকন্যা এদেশের মানুষের শেষ ভরসাস্থল, আস্থার প্রতীক, অদম্য সাহসী নির্ভীক জননেত্রী শেখ হাসিনা সঠিক সিদ্ধান্তই গ্রহণ করবেন, এটা এদেশের সকল মানুষ মনেপ্রাণে বিশ্বাস করে। এক্ষেত্রে শুধু প্রয়োজন হবে মানুষের সহযোগিতা। এ সহযোগিতা স্বাস্থ্যবিধি মানার, ধৈর্য্য ধারণ করার, গুজবে কান না দেয়ার এবং বঙ্গবন্ধু কন্যার উপর আস্থা ও ভরসা রাখার সহযোগিতা।

২০২৩ সালের মধ্যে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন করে স্থায়ীভাবে উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে অর্থনীতির চাকা সচল রাখতে হবে। সরকার সে পথে চলছে। জীবন ও জীবিকার সাথে সমাজের এবং অর্থনীতির চাকা সচল রাখতে সীমিত পরিসরে সব চালু হয়েছে।

তবে বর্তমান সময়ে স্বাস্থ্যবিধি মানা খুব প্রয়োজন। স্বাস্থ্য রক্ষার জন্য যেসব নিয়ম কানুন অনুসরণ করা হয় সেগুলোকেই স্বাস্থ্যবিধি হিসেবে অভিহিত করা হয় বলে আমরা জানি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ‘স্বাস্থ্যবিধি বলা হয় সেসব নিয়মাবলি ও অনুশীলনকে যেগুলো সুস্বাস্থ্য বজায় রাখতে এবং রোগ সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে।’ ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বলতে দৈহিক পরিষ্কার- পরিচ্ছন্নতাকে বোঝানো হয়।

অনেকে স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা এ দুটো বিষয়কে একই মনে করেন। কিন্তু স্বাস্থ্যবিধি একটি ব্যাপক বিষয়। এতে যেমনিভাবে ব্যক্তিগত বিষয়াবলি অন্তর্ভুক্ত যেমন- গোসল করা, হাত ধোওয়া, নখ কাটা, কাপড় ধোওয়া ও পরিবর্তন করা ইত্যাদি। তেমনি ঘর, কর্মস্থল এমনকি শৌচাগার পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখাও এর অন্তর্ভুক্ত।

গবেষণা বলছে, সাবান দিয়ে হাত ধোয়ার প্রচলন যদি ব্যাপকভাবে করা যায় তাহলে ডায়রিয়ায় মৃত্যুর হার শতকরা ৫০ ভাগ এবং শ্বাস-প্রশ্বাসের রোগ প্রায় ২৫ ভাগ কমানো সম্ভব। সাবান দিয়ে হাত ধুলে ত্বকের ইনফেকশন, চোখ ও কৃমির সংক্রমণও প্রতিরোধ করা যায়।

অন্যান্য স্বাস্থ্যবিধির অনুশীলন যেমন- নির্দিষ্ট ময়লা ফেলার জায়গায় ময়লা ফেলা, মেঝে বা দেয়াল পরিষ্কার রাখা, গৃহপালিত পশুর যত্ন নেওয়া ইত্যাদি। স্বল্প আয়ের পরিবারগুলোতে রোগ সংক্রমণ ও পরিবারে একজন থেকে রোগ অন্যজনের শরীরে বিস্তারের ধারা প্রতিরোধে অত্যন্ত কার্যকর পদক্ষেপ। আমাদের প্রাচীন সমাজ ব্যবস্থায় স্বাস্থ্যবিধির বিষয়গুলো যাপিত জীবনে ছিল। এখনকার নাগরিক সভ্যতায় স্বাস্থ্যবিধির বিষয়গুলো উপেক্ষিত হয়েছে।

কোভিড-১৯ কি আমাদের দেখিয়ে দিলো- না, এটি পৃথিবীর অসুখ না। এটি মানুষের অসুখ, মানুষের ভেতরের অসুখ; বোধের অসুখ। আমরা গত এক শতাব্দীতে পৃথিবীর ওপর কত অত্যাচারই না করেছি। ১৭৫০ সালের পর থেকে বাতাসে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড বেড়েছে তার অধের্কের বেশি বেড়েছে গত ৫০ বছরে। বিজ্ঞান প্রতি মূহুর্তে এগোচ্ছে; কিন্তু বিশ্বসংসারের সব কিছুর সমাধান দিতে পারেনি। আর আমরা কি বিজ্ঞানের কথা মতো চলেছি? অনেক রোগের টিকা আবিষ্কার করা গেছে। কিন্তু এখন পর্যন্ত বেশ কয়েকটি রোগের টিকা আবিষ্কার করা যায়নি।

করোনাকালের স্বাস্থ্যবিধি বহুপাক্ষিক। সমন্বিত ব্যবস্থাপনা এখানে খুবই জরুরি। শুধু ডাক্তার, নার্স এই রোগের চিকিৎসা করতে পারবে না। তার চেয়ে বেশি জরুরি রোগের বিস্তার রোধ করা। সেই কারণেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমরাও মেনে চলছি। কিন্তু অনেকেই স্বাস্থ্যবিধি মানছি, অনেকেই মানছি না।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা ‘প্রাণ’ আমরা প্রায় সবাই পাঠ করেছি। ‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে/মানবের মাঝে বাঁচিবারে চাই।’ কিন্তু মানুষ কীভাবে বাঁচতে চায়? সে চায় আনন্দ উজ্জ্বল পরমায়ু। সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকাই প্রকৃত বেঁচে থাকা। করোনা পরবর্তী পৃথিবীতে বাঁচতে হলে পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনেই বাঁচতে হবে।

Please Share This Post in Your Social Media

সর্বস্বত্ব সংরক্ষিত: ২০১৮-২০২৩ © আমাদেরবাংলাদেশ.ডটকম