জুন মাস থেকে শ্রমিক ছাটাই শুরু: রুবানা
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
-
১২৩
বার দেখা হয়েছে

ঢাকা।। বিজিএমই’র সভাপতি ড. রুবানা হক বলেছেন, আগামী জুন মাস থেকেই পোশাক শ্রমিকদের ছাটাই শুরু হবে। সারা বিশ্বে করোনার কারণে ভোক্তার চাহিদা কমে যাচ্ছে, যার ফলে দেশে পোশাক কারখানার কাজও ৫৫ শতাংশ কমেছে, তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার পোশাক শ্রমিকদের করোনাভাইরাস পরীক্ষার জন্য একটি ল্যাব উদ্বোধন উপলক্ষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান রুবানা হক।
তিনি বলে, এই পর্যন্ত ২৬৪ জন পোশাক শ্রমিক করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন। এসব শ্রমিকদের সব ধরনের চিকিৎসার খরচ বহন করছেন উদ্যেক্তারা।
রুবানা হক বলেন, যাদের চাকরি যাবে তাদের বিষয়ে বিজিএমইএ কোনো ব্যবস্থা নিবে না। তবে এপ্রিল ও মে মাসে যেসব কারখানার শ্রমিক চাকরি হারিয়েছেন তাদের বিষয়টি দেখা হবে।
বিজিএমই’র সভাপতি বলেন, ২ হাজার ২৭৪টি কারখানার মধ্যে ১ হাজার ৯২৬টি চালু রয়েছে, বাকিগুলো বন্ধ হয়ে গেছে। ৪৬টি কারখানার ১৮ হাজার শ্রমিকের কয়েক মাসের বেতন বাকি রয়েছে। এগুলো দেওয়া হচ্ছে, তবে কিছু প্রতিষ্ঠান ঈদের আগের বোনাস দেয়নি। তারা আগামী ৬ মাসের মধ্যে পর্যায়ক্রমে বোনাস দিয়ে দিবে।
Please Share This Post in Your Social Media