করোনায় আক্রান্ত নয় আইনমন্ত্রী, সুস্থ আছেন তিনি
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
-
১০৭
বার দেখা হয়েছে

আমাদেরবাংলাদেশ অনলাইন।। সম্প্রতি বেশ কিছু সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে খবর এসেছে আইনমন্ত্রী করোনায় আক্রান্ত, খবরটি মোটেও সত্য নয়। মন্ত্রী আনিসুল হক বাসায় আছেন এবং সুস্থ আছেন। তিনি মহামারী করোনায় আক্রান্ত নন।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এক বিজ্ঞপ্তির মাধ্যম্যে এ তথ্য নিশ্চিত করনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনমন্ত্রী জানিয়েছেন তিনি আল্লাহর রহমতে বর্তমানে সুস্থ আছেন এবং তার সব প্রকার দাফতরিক কাজ করছেন। নিজের করোনা আক্রান্তের খবর গুজব ও ভিত্তিহীন।
প্রসঙ্গত, বুধবার একটি বেসরকারি টিভি চ্যানেল থেকে প্রধান বিচারপতির শারীরিক অবস্থার খোঁজখবর নেয়ার জন্য আইনমন্ত্রীকে ফোন করা হয়। এর জবাবে আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি করোনাভাইরাসে আক্রান্ত নন, তিনি পুরনো অ্যাজমা সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সেখানে ডাক্তারের পর্যবেক্ষণে আছেন, সুস্থ আছেন।
চ্যানেলটিতে আইনমন্ত্রীর ওই বক্তব্য অস্পষ্টভাবে উপস্থাপিত হওয়ায় বিভ্রান্তি ছড়িয়ে পড়ে যে, আইনমন্ত্রী করোনায় আক্রান্ত। আবার কোনো কোনো সংবাদমাধ্যম খবর প্রকাশ করে যে, প্রধান বিচারপতি করোনার উপসর্গ নিয়ে সিএমএইচ-এ ভর্তি হয়েছেন।
Please Share This Post in Your Social Media