নিজস্ব প্রতিবেদক।। গাজীপুরে দিনে দিনে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমন। আক্রান্ত হচ্ছে শিশু , বৃদ্ধসহ প্রায় সকল বয়সের লোকজন । দীর্ঘ লকডাউনের পর কল কারখানা খুলে দেয়াসহ গণপরিবহন খুলে দেয়ার সিদ্ধান্তে এর প্রকোপ যেন দ্বিগুণ গতিতে বাড়ছে।
গাজীপুর জেলা সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গেল ২৪ ঘণ্টায় কালিয়াকৈরে সাতজন, কাপাসিয়ায় দুই জন, শ্রীপুরে ২৫ জন, গাজীপুর সদরে ২৬ জনসহ এ পর্যন্ত মোট ৬০ জনকে করোনা পজেটিভ হিসাবে শনাক্ত করা হয়েছে। তবে কালীগঞ্জে নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়নি।
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৪৩৭ জনের নতুন করে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এছাড়া সর্বমোট পরীক্ষার জন্য এ পর্যন্ত সংগৃহীত নমুনার সংখ্যা ১২০৭৫ জন। গাজীপুরে এ পর্যন্ত কারোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪৯০ জনে। যার মধ্যে ১৬৩ জন কালিয়াকৈরে, কালীগঞ্জে ১৫১ জন, কাপাসিয়ায় ১০২ জন, শ্রীপুরে ১১৮ জন, এবং গাজীপুর সদরে ৯৫৬ জন করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছে । সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এই পর্যন্ত ২৮৬ জন এবং করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো এই জেলাতে ১১ জনে।