এস আর সাঈদ,কেশবপুর (যশোর)থেকে।।
উদীচী কেশবপুর শাখা সংসদ ২৫ টি অস্বচ্ছল পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেছে। মানবিক সহায়তা পাওয়া ২৫ টি অস্বচ্ছল পরিবারের সদস্যরা অধিকাংশই উদীচী সহ কেশবপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে কোন না কোনভাবে জড়িত ও
শুক্রবার সকাল দশটায় উদীচী,কেশবপুর শাখার উদ্যোগে অনন্ত সড়কে অবস্থিত স্থানীয় কার্যালয়ের সামনে উদীচী যশোর জেলা সংসদ এবং কেশবপুর শাখা সংসদের অর্থায়নে এই মানবিক সহায়তা প্রদান করা হয় ও উদীচী কেশবপুর শাখার সভাপতি অনুপম মোদকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উদীচী কেশবপুর শাখার অন্যতম উপদেষ্টা
বীর মুক্তিযোদ্ধা মনিমোহন ধর, উদীচীর উপদেষ্টা ওয়ার্ডের পরিচালক সৈয়দ আকমল আলী, প্রথম আলোর কেশবপুর প্রতিনিধি দিলীপ মোদক, সহ-সভাপতি অনিমেষ সাহা,সৌমেন বিশ্বাস, সাধারণ সম্পাদক নিমাই চাঁদ নন্দন,লোকজ একাডেমীর পরিচালক সিরাজুল ইসলাম,কলতান সংগীত একাডেমীর পরিচালক প্রদীপ বসু পল্টু প্রমুখ ।