কুড়িগ্রামে মাদকসহ উপজেলা যুবদল নেতা আটক
- প্রকাশের সয়ম :
বুধবার, ১০ জুন, ২০২০
-
১২২
বার দেখা হয়েছে

কুড়িগ্রাম সংবাদদাতা: কুড়িগ্রামের রৌমারীতে রাজিবপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কবির হােসেন ও রৌমারী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সাজ্জাদুল ইসলাম তুহিনকে মটর সাইকেলে ৫ গ্রাম ইয়াবা ট্যাবলেট রাখার অপরাধে আটক করেছে রৌমারী থানা পুলিশ ।
আটককৃত যুবদল নেতা কবির হােসেন ( ৪০ ) রাজিবপুর উপজেলার টাংগালীয়া পাড়ার ওমর আলীর ছেলে । ছাত্রদল নেতা সাজ্জাদুল ইসলাম তুহিন ( ৩৫ ) রৌমারী উপজেলার চাক্তাবাড়ি গ্রামের সাবেক মেম্বার মাে . ছামচুল আলমের ছেলে বলে জানা গেছে । পুলিশ জানায় , সােমবার সন্ধ্যা ৭ টার দিকে গােপন সংবাদের ভিত্তিতে উপজেলার খাদ্য গুদামের সামনে ডিসি রাস্তায় অভিযান চালিয়ে তাদের ব্যবহৃত মটর সাইকেলের ডান সাইটের কভারের ভিতরে রাখা ৫ গ্রাম ইয়াবা ট্যাবলেট সহ তাদের আটক করা হয় আটকৃত ওই দুই নেতা বলেন , আমাদের গাড়িতে মাদক আছে আমরা জানিনা ।
কেউ আমাদের পরিকল্পিত ভাবে ফাঁসিয়েছে । এব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মাে . দিলওয়ার হাসান ইনাম বলেন ,আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের প্রচলিত ধারায় মামলা করা হয়েছে । আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানাে হবে ।
Please Share This Post in Your Social Media