নড়াইল সংবাদদাতা :আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামে স্থানীয় দুগ্রুপের সংঘর্ষে ৩জন খুন হয়েছে। এঘনটায় আরও অন্তত ১৬ জন আহত হয়েছে। আহতদের লোহাগড়া এবং নড়াইলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতরা হলেন, গন্ডব গ্রামের আমিনুর রহমান হাবিব (৫৫) ও মুক্তার মোল্লা (৬০)। সাবেক মেম্বর সাইফার মোল্রার ছেলে রফিকুল (৩০)।
উন্নত চিকিৎিসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে ফুলতলায় নিহত হয়। আহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, ১০ জুন (বুধবার) দুপুর তিনটার দিকে এঘটনা ঘটে।স্থানীয়রা জানান, আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে জেলা পরিষদের সদস্য বিপ্লব ও মিরাজ মোল্লার মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে দুপুরে দু পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের অন্তত ১৮ জন আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতলে আনলে কর্তব্যরত ডাক্তার মিরাজ মোল্লার পক্ষের আমিনুর রহমান হাবিব (৫৫), মুক্তার মোল্লাকে (৬০) মৃত ঘোষনা করে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি।