টেকনাফ সংবাদদাতা।। টেকনাফের হ্নীলায় পাহাড় থেকে নেমে আসা বন্য হাতিটি বৈদ্যুতিক লাইনের স্পৃষ্টে মারা গেছে। স্থানীয় লোকজন এই বন্য হাতিটি দেখার জন্য ভিড় জমিয়েছে ।
আজ শুক্রবার (১২ জুন) ভোরে টোকনাফ উপজেলার হ্নীলা পশ্চিম পানখালীর খন্ডা কাটা এলাকায় একটি বন্য হাতি খাদ্যের সন্ধানে পাহাড় থেকে বসতির দিকে যাওয়ার পথেই খন্ডা কাটা গ্রামে মরিচ্যাঘোনা হতে টানা লাইনের তারে জড়িয়ে হাতির শুঁড় আটকে যায়। তখন বৈদ্যুতিক শর্ট-সার্কিটে হাতি মারা যাওয়ার শব্দে এলাকাবাসীর ঘুম ভেঙ্গে যায়। ভোর হতে শত শত নারী-পুরুষ এই পুরুষ প্রজাতির হাতিটি দেখার জন্য ভিড় জমায়।
টেকনাফের রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কি কারনে এরকম ঘটনা ঘটছে তাগুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।