আরিফ মন্ডল,সাভার: রাজধানীর প্রানকেন্দ্র শিল্পাঞ্চল আশুলিয়ায় সাভার উপজেলা আওয়ামী লীগ এর আয়োজনে সাভার ও আশুলিয়ায় ৩০৯ জন নব নিয়োগপ্রাপ্ত ট্রিইনি রিক্রুট কন্সটেবলদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২ আগস্ট) এসব সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাভার উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস হাসিনা দৈালার সভাপতিত্বে এ অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উন্নয়নের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবারই প্রথম নজীরবিহিন একশত তিন টাকায় পুলিশ নিয়োগ কার্যাবলি সম্পূর্ন হয়েছে।তিনি জানান, প্রার্থীরা মাত্র একশত টাকা ব্যাংক জমা এবং তিন টাকার মূল্যের আবেদন ফরেমের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নিয়োগ দেওয়া হয়।
এসময় মন্ত্রী নবনিযুক্ত ট্রেইনি রিক্রুট কন্সটেবলদের উদ্দেশ্যে আহ্বান জানান,দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তাদের ভবিষ্যতে যাতে সৎ ও নিষ্ঠার সহিত তাদের দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ (উত্তর) মোহাম্মদ সাইদুর রহমান, সাভার সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদুল ইসলাম, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ রিজাউল হক দিপু, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ, ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার, পিপিএম।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা ভাইস-চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান,
আশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন এবং অনুষ্ঠান শেষে নব নিয়োগপ্রাপ্ত টিআরসিদেরকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।