নেত্রকোনার মোহনগঞ্জে সামাইকোনার শহীদ ইয়াবাসহ গ্রেফতার
- প্রকাশের সয়ম :
বুধবার, ১৭ জুন, ২০২০
-
১২৬
বার দেখা হয়েছে

নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানা পুলিশ মাদক সম্রাট শহিদ ওরফে জাহিদ (৩৬) কে ২০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়।মঙ্গলবার ( ১৬ জুন) অত্র উপজেলার ২ নং বড়তলি বানিহারী ইউনিয়নের সামাইকোনা গ্রাম থেকে ক্রয়বিক্রয় কালে গভীর রাতে মৃত হোসেন আলীর ছেলে শহিদ ওরফে জাহিদকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে থানায় আনা হয়।
মাদক বিরুদ্বী অভিযানে ছিলেন এস আই রিশাদ আলম, এ এস আই ইয়াকুব আলী, এ এস আই সোহেল রানা সহ সঙ্গীয় ফোর্স সাথে ছিলেন। আসামী শহিদকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ আইনে মামলা রুজু করে আজ কে কোর্টে সোপর্দ করা হয়।
এ এস আই সোহেল রানা জানান, তার বিরুদ্বে বিভিন্ন থানায় মাদক দ্রব্য আইনে ৮ টি মামলা রয়েছে।
তাকে ইয়াবা সহ আটক করার জন্য চেষ্টা অব্যাহত ছিল। সাদাসিধে জামা ও লুঙ্গী পড়ে কৌশল গ্রাম গঞ্জে ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয় করে আসছিল। এছাড়া ও ওয়ারেন্টের ১ জন আসামী আটক করে আদালতে সোপর্দ করা হয়।
মোহনগঞ্জ থানার ইনচার্জ মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, পুলিশ সুপারের নির্দেশে সকল অপরাধীকে ধরার জন্য অভিযান অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media