নেত্রকোনা সংবাদদাতা: নেত্রকোনা জেলায় গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে নেত্রকোনা ডিবি পুলিশ দুইজনকে আটক করেছে। তারা হচ্ছে জেলার পূর্বধলার মোবারক হোসেন ও ময়মনসিংহের হালুয়াঘাটের আরাফাত রব্বানী। নেত্রকোনা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, করোনার কারনে লকডাউনে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মোবারক হোসেন ও আরাফাত রব্বানী জেলা সদরসহ জেলার বিভিন্ন এলাকায় মোটর সাইকেলে করে সন্ধ্যের পর ঘুরাফেরা করত। গ্রামাঞ্চলের মানুষের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোন নিয়ে যেত।
গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ডিবির ইন্সপেক্টর তদন্ত নাজমুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাতে অভিযান চালিয়ে নেত্রকোনা পৌর সভার মোড় ও সাতপাই এলাকা থেকে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি মোটর সাইকেল, পুলিশের হ্যান্ডকাপ,রিফ্লেক্টিংভেল্ট,মোবাইলসেটসহ পুলিশের গুরুত্বপূর্ন উপকরণ উদ্ধার করে ডিবি পুলশি। নেত্রকোনা ডিবির সাব-ইন্সপেক্টর ইশতিয়াক আহাম্মেদ বাদী হয়ে বৃহস্পতিবার নেত্রকোনা মডেল থানায় তাদের বিরুদ্ধে প্রতারণা মামলা করেন। পরে ওইদিন বিকেলে আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান। নেত্রকোনা ডিবির ওসি শাহ্ধসঢ়; নূর এ আলম জানান।
করোনা মহামারিতে লকডাউন সময়ে জেলা সদরসহ জেলার বিভিন্ন এলাকায় ওরা মানুষের সাথে প্রতারণা করছিল। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।