ব্যারিস্টার ইমনের উদ্যোগে করোনা রোগীর সেবায় হাসপাতালে অক্সিজেন কনভারটার প্রদান
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ১০ জুলাই, ২০২০
-
১১৪
বার দেখা হয়েছে

কামাল হোসেন।। সুনামগঞ্জে করোনা রোগীর জন্য ও যাদের শ্বাস কষ্ট তাদের জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন একটি অক্সিজেন কনভারটার এর জন্য দাবি জানান। সেই দাবি পুরন করতে সুনামগঞ্জ সহ দেশের ১৭টি জেলায় এই অক্সিজেন কনভারটার মেশিন ব্যারিস্টার ইমনের নিকট পাঠানো হয়।
আজ সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডা শামস উদ্দিন এর নিকট ইমন এটি হস্তান্তর করেন। এছাড়া পিপিই, মাস্ক ও গ্লাভস ও প্রদান করেন। ইমন জানান এই মেশিন দিয়ে এক সাথে দুজন শ্বাস কষ্ট রোগীর জন্য অক্সিজেন দেওয়া যাবে। ইমন এ জন্য পরধান মন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, শাহ আবু নাসের প্রমুখ।
Please Share This Post in Your Social Media