মৌলভীবাজারে অনলাইন গরুর হাটের আনুষ্ঠানিক উদ্বোধন
- প্রকাশের সয়ম :
সোমবার, ১৩ জুলাই, ২০২০
-
১০৯
বার দেখা হয়েছে

মৌলভীবাজার সংবাদদাতা।। করোনা ভাইরাস সংক্রমণ রোধে আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে মৌলভীবাজারে অনলাইনে কুরবানীর হাটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। রাস্তায় কেউ গরু নিয়ে বসতে পারবে না বলেও সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে প্রশাসন।
রোববার (১২জুলাই) মৌলভীবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় অনলাইন গরুর হাটের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মৌলভীবাজারের সংসদ সদস্য নেছার আহমদ।
এসময় নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার হবিগঞ্জ-২ আসনের মহিলা সংসদ সদস্য জোহরা আলাউদ্দিন।
আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও চেয়ারম্যান রফিকুর রহমান, বিভিন্ন পৌরসভার মেয়র ও সরকারি কর্মকর্তারা।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি রাস্তায় গরুর হাট না বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, করোনা সংক্রমণ বিশ্বের নানা দেশের সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিভিন্ন জেলায় দেখা গিয়েছে। আসন্ন ঈদ-উল -আজহাকে সামনে রেখে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ‘স্মার্ট হাট’ (
https://www.facebook.com/callrobbazar/) নামক অনলাইন ভিত্তিক পশুর হাট চালু করা হয়েছে। এ উদ্যোগ একদিকে যেমন ক্রেতাদের জন্য পশু ক্রয় সহজলভ্য করে দিয়েছে, তেমনি হাটে ক্রেতাদের অতিরিক্ত সমাগম কমানোর সঙ্গে সঙ্গে করোনা সংক্রমণের শঙ্কাও কমাবে।
Please Share This Post in Your Social Media